• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন |

সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় দায়মুল্লাহ কিন্ডারগার্টেনের অধ‌্যক্ষ নিহত

সিসি নিউজ, ১৭ মে ।। সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় দায়মুল্লাহ কিন্ডারগার্টেনের অধ‌্যক্ষ শাহজাহান আলী (৭০) মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর-রংপুর সড়কের কামারপুকুর ডিগ্রী কলেজের সামনে ওই দূর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলীর বাড়ি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দোয়ালীপাড়ায়।

প্রতিবেশীরা জানান, অধ‌্যক্ষ শাহজাহান আলী স্ত্রী জামিলা বেগমসহ মোটরসাইকেল যোগে পার্বতীপুরে মেয়ের বাড়িতে বেড়াতে যান। শনিবার রাতে নিজ বাড়িতে ফেরার সময় কামারপুুকুর ডিগ্রী কলেজের সামনে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে মারা যায় দায়মুলা কিন্ডারগার্টেনের অধ‌্যক্ষ ও সাবেক সরকারী প্রাথমিক বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী। প্রত‌্যক্ষদর্শীরা এ সময় গুরুতর আহত জামিলা বেগমকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয‌্যা হাসপাতালে ভর্তি করায়। কিন্তু তাঁর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন‌্য কর্তৃব‌্যরত চিকিৎসক রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রেরণ করেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ