• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনায় প্রাণ হারালেন যুবলীগ নেতা

ঢাকা, ১৭ মে ।। প্রাণসংহারি ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন যাত্রাবাড়ী থানা ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সায়েম খন্দকার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার সোয়া ১২টার দিকে মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইসিইউতে চিকি’সাধীন অবস্থায় সায়েম মারা গেছেন। তার করোনা পজেটিভ ছিল।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারিক সিদ্ধান্তে সরকারি করোনাবিধি অনুযায়ী জানাজা নামাজ সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে যান।

সংগঠনের নেতার মৃত্যুতে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা শোকবার্তায় বলেন, যুবলীগ নেতা সায়েম খন্দকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরীক্ষিত সৈনিক ছিলেন। আমরা একজন একনিষ্ঠ কর্মীকে হারালাম। আমরা তার শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ