• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

করোনার ছুটিতেই প্রাথমিকে বড় অঙ্কের সরকারি বরাদ্দ

সিসি ডেস্ক, ১৯ মে ।। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে সরকার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে না বলে জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে বর্তমান বিপর্যস্তের মধ্যেই বাংলাদেশের শিক্ষাখাতে ৪২৮ কোটি টাকা (৪৬.১২ মিলিয়ন ইউরো) সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই টাকা দেশের শিক্ষাখাত সংস্কার কার্যক্রমের জন্য ব্যবহার করা হবে।

মঙ্গলবার ঢাকার ইইউ অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ করে এই অর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষায় ব্যয় করার কথা। একইসঙ্গে এই অর্থ বাংলাদেশের শিক্ষাখাত শক্তিশালী ও দক্ষতা উন্নয়নের জন্যও কাজে লাগাতে বলা হয়েছে।

এতে আরো উল্লেখ করা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের ‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২১’ এর কর্মসূচির আওতায় এই অর্থ সহায়তা দেয়া হয়েছে।

টেকসই উন্নয়নের লক্ষ্যে মানব উন্নয়ন, দারিদ্র ও অসমতা বিমোচনে বাংলাদেশ সরকারের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইইউ এই সহায়তা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ