• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জয়পুরহাটে তৃতীয় লিঙ্গের অসহায় মানুষগুলোর জন্য ঈদ উপহার

জয়পুরহাট প্রতিনিধি, ২৪ মে ।।  তৃতীয় লিঙ্গের প্রায় ২’শ মানুষের বাস জয়পুরহাটে। মা-বাবা,ভাই-বোন, আত্মীয়-স্বজন থাকলেও শারীরিক গঠন ও আচার-আচরনে নারীসুলভ বৈশিষ্টের কারনে তারা নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বাস করেন দলীয় ভাবে। কোন পেশা না থাকায় বাস-ট্রেন বা হাট-বাজার থেকে সাধারন মানুষের কাছে দাবী করে বা চেয়ে নিয়ে যা পান তা দিযেই চালিয়ে নেন নিজেদের ভরন-পোষন। তবে সাম্প্রতিক করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে সে উপার্জনও বন্ধ হওয়ায় প্রায় নাকাল হয়ে পরেছেন তৃতীয় লিঙ্গের মানুষগুলো। এরই মধ্যে ঈদ সামগ্রী লাভ করে বেশ খুশিই তারা।

জয়পুরহাট জেলা যুবলীগের সাধারন সম্পাদক রাসেল দেওয়ান মিলনের ব্যাক্তিগত অর্থায়নে ঈদ উপহার পেয়ে বেজায় খুশি তারা। সেমাই, চিনি, দুধ, গোছলের সাবানসহ তাদের বিভিন্ন ধরনের ঈদ উপহার দেওয়া হয় তাদের।

রোববার দুপুরে শহীদ ডাঃ আবুল কাসেম ময়দানে ঈদ উপহার তুলে দেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক গোলাম হক্কানী। এ সময় জেলা যুবলীগের সাধারন সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা মেহমুদ তমাল, যুবলীগ নেতা মনোয়ার হোসেন, উজ্জল সরকার, মিজান, মাহবুব ও জয়পুরহাট তৃতীয় লিঙ্গ কল্যান সমিতির প্রধান উপদেষ্টা জাহাঙ্গির হোসেনসহ অন্যান্যরা। করোনার প্রভাবে নাকাল প্রায় এ মানুষগুলো পেটের ক্ষুদা ভুলে ঈদ উপহারে এ ভাবেই নাচ-গান করতে থাকেন ঈদ আনন্দে।

এ অবস্থায় তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে সমাজের মূলস্রোতে নিয়ে আসতে তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আবেদন জানান তৃতীয় লিঙ্গের পৃষ্টপোষকগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ