সিসি নিউজ : বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট (www.cabinet.gov.bd) ঠিক হয়েছে। শনিবার রাত আটটার দিকে ওয়েবসাইটটি স্বাভাবিক দেখা যায়। এর আগে ওয়েবসাইটটি খুললেই ‘ইন্ডিয়ান হ্যাকারস অনলাইন স্কোয়াড’ লেখা দেখা গেছে। এ ছাড়া সংক্ষেপে বড় করে লেখা ‘আইএইচওএস’ দেখা গিয়েছিল। সন্ধ্যায় ওয়েবসাইটটি ঠিক করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানানো হয়েছিল।