• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে ঝুলন্ত অবস্থায় শামীম হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ দুপুর ১২টার দিকে সদরের ইটাখোলা ইউনিয়নের ফুলতলা হরিবল্বব এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। শামীম সেখানকার সাইদুল ইসলামে ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, প্রতিরাতের মত সোমবার রাতেও শয়ন ঘরে ঘুমাতে যান শামীম। আজ সকালে তার ঘরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম মোমিন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
এ ব্যাপারে একটি অপমৃত্যু(ইউডি) মামলা হয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ