• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বিরামপুর ও নবাবগঞ্জে এক দিনেই ২১ জনের করোনা শনাক্ত

সিসি ডেস্ক, ২৭ মে ।। দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ এই দুই উপজেলায় এক দিনেই ২১ জন করোনাভাইরাস (কভিট-১৯) শনাক্ত হয়েছেন। এর মধ্যে বিরামপুর উপজেলায় ৮ এবং নবাবগঞ্জ উপজেলায় ১৩ জন শনাক্ত হয়েছেন। বুধবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোলায়মান হোসেন মেহেদী বলেন, ‘বিরামপুর উপজেলায় আজ নতুন করে ৮ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। এর আগে ১০ জন করেনাভাইরাস শনাক্ত হয়েছিলেন। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৮ জনে। তার মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন’।

এদিকে, নবাবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার নাজমুন নাহার বলেন, ‘উপজেলার নতুন করে আজ ১৩ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফিল্ড সহকারী ১২ জন এবং একজন ইমাম রয়েছেন। যিনি ইমাম তিনি গাজীপুর থেকে এসেছেন।

তিনি বলেন, ‘আক্রান্তদের মধ্যে তিনজনের শরীরে করোনাভাইরাসের উপসর্গ রয়েছেন। অন্য ব্যক্তিদের মধ্যে কোনো করোনার উপসর্গ নেই। এনিয়ে উপজেলায় ১৯ জন রোগী করোনা শনাক্ত হলেন। শনাক্তদের মধ্যে তিনজন অনেকটাই সুস্থ রয়েছেন।

উৎস: কালের কন্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ