• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

সামাজিক দূরত্ব বজায় রাখতে ট্রেনের অর্ধেক টিকিট বিক্রি

সিসি ডেস্ক, ২৮ মে ।। ৩১ মে থেকে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্য সম্মত বিধি নিশ্চিত করে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল করতে পারবে। মন্ত্রিপরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এদিকে ট্রেনের ভেতরে সামাজিক দূরত্ব বজায় রাখতে টিকিট বিক্রি অর্ধেকে নামিয়ে আনা হবে বলে জানান রেলমন্ত্রী।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রেল চলাচলে সব ধরণের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা হবে। প্রয়োজনে রেল চলাচল আগের তুলনায় সীমিত করে দেয়া হবে। সামাজিক দূরত্ব মানতে ৫০ ভাগ টিকেট বিক্রি করা হবে।

তিনি বলেন, সীমিত আকারে বলতে আমরা বোঝাতে চাই যে, মহানগর এবং আন্তঃনগর ট্রেনই চলবে। সাথে যে রুটে তিনটা ট্রেন ছিল সেখানে একটা চালানো হবে। যেখানে ৫টা ট্রেন ছিল সেখানে দুই-টা চলবে।

এছাড়া ট্রেনের ভেতরে সামাজিক দূরত্ব বজায় রাখতে টিকেট বিক্রি অর্ধেকে নামিয়ে আনা হবে বলেও জানান রেলমন্ত্রী। একটা ট্রেনের অর্ধেক টিকেট বিক্রি করবো আমরা, এটা তো আমাদের হাতে।

রেলমন্ত্রী মি. ইসলাম জানান, যারা মাস্ক পরবে না, তাদের ট্রেনে ঢুকতে দেয়া হবে না, হ্যান্ড স্যানিটাইজার রেল কর্তৃপক্ষের পক্ষ থেকেই নিশ্চিত করা হবে এবং ট্রেনের ভেতরে আসন বিন্যাস এমন ভাবে করা হবে যাতে দুটো আসনের মাঝখানে একটি আসন ফাঁকা থাকে।

এছাড়া বিমান কর্তৃপক্ষ নিজ ব্যবস্থাপনায় বিমান চলাচলের বিষয়ে বিবেচনা করবে। তবে সব ক্ষেত্রে মাস্ক পরাসহ স্বাস্থ্য সেবা বিভাগ থেকে দেয়া সব ধরনের নির্দেশনা মেনে চলতে হবে। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ