• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন |

বিরামপুরে ৪ হাজার বোতল অ্যালকোহল উদ্ধার

বিরামপুর (দিনাজপুর), ২৮ মে ।। দিনাজপুরের বিরামপুরে অ‌্যালকোহল পান করে নয় জনের মৃত্যুর ঘটনার পর অভিযান চালিয়ে চার হাজার ১০৪ বোতল অ্যালকোহল উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৮মে) বিকেলে বিরামপুর পৌর শহরের নতুন বাজারে সরকার হোমিওতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ১৯টি কার্টুনে এসব অ্যালকোহল পাওয়া যায়। এঘটনায় সরকার হোমিও এর সত্বাধিকারী ডা. আসাদ সরকারের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযানটি পরিচালনা করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাজিউল ইসলাম, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী (এএসপি) মিথুন সরকার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তৌহিদুর রহমান।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের পরিদশর্ক মো. লোকমান হোসেন জানান, বিরামপুরে বেশ কিছু হোমিও চিকিৎসালয়ে অবৈধভাবে অ্যালকোহল বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সরকার হোমিও চিকিৎসালয়ে একটি বিশেষ অভিযান চালানো হয়। এসময় ওই চিকিৎসালয় থেকে ১৯টি কার্টুনে চার হাজার ১০৪ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।

এর আগে, গত বুধবার (২৭ মে) সকাল থেকে আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল পর্যন্ত উপজেলায় ৬নং মাহমুদপুর গ্রামে অ্যালকোহল পান করে স্বামী-স্ত্রীসহ নয় জনের মৃত্যু হয়।

এই ঘটনায় পল্লী হোমিও হলের সত্ত্বাধিকারী ডা. আব্দুল মান্নানকে আটক করা হয়। এই ঘটনায় বেশ কয়েক জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ।

অ্যালকোহল পান করে মারা যাওয়া ব‌্যক্তিরা হলেন- বিরামপুর পৌরশহরের ৬নং ওয়ার্ডের মাহমুদপুর এলাকার আনোয়ারুল ইসলামে ছেলে আব্দুল মতিন (২৭), তোজাম্মেল হোসেন এর ছেলে আজিজুল ইসলাম (৩৩) একই এলাকার সুলতান মাহমুদ এর ছেলে মহসিন আলী (৩৮)।

হঠাৎপাড়া এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী মঞ্জুয়ারা (৩৫)। শহরের ইসলাম পাড়া এলাকায় তাপস কুমারের ছেলে অমৃত রায় (২৫)।

মাহমুদপুর এলাকার আব্দুল আজিজ এর ছেলে সোহেল রানা (৩০) এবং আবুল হোসেন এর ছেলে মনোয়ার হোসেন (৪২) এবং আব্দুল খালেক এর ছেলে আব্দুল আলিম (৪০)।

এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মাহমুদপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুর সাত্তার (৩৭) শহিদুল ইসলামের ছেলে হৃদয় (২১), গোলাম মোস্তফার ছেলে জার্জেস শাহ (৩৮) এবং আব্দুল খালেকের ছেলে শাহিন (৩২)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ