• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

পার্বতীপুরে কিশোরীকে অপহরনের দায়ে কারাগারে যুবক

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের পার্বতীপুরে ৮ম শ্রেনীর এক ছাত্রীকে অপহরণের ঘটনায় দিপু চন্দ্র রায় (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। অপহরণের ৪ দিন পর নীলফামারী থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
জানা যায়, গত ২৩ মে সন্ধায় বাড়ির পাশের রাস্তা থেকে ওই ছাত্রীকে (১৫) অপহরণ করে নিয়ে যায় চিরিরবন্দর উপজেলার খোচনা (দরগাপাড়া) গ্রামের চৈতান্য রায়ের পুত্র দিপু চন্দ্র রায়। ঘটনার পর পরই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মডেল থানায় ওসি (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে এস আই মতিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে বৃহস্পতিবার নীলফামারী জেলার কচুকাটা ইউনিয়নের দুহুলী গ্রামে সন্তোষ মহন্ত এর বাড়ি থেকে আপহরনকারী দিপু চন্দ্র রায়কে আটকের পর কিশোরীকে উদ্ধার করেন। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধনী/০৩) আইনের ৭/৩০ ধারায় শিশু অপহরণের দায়ে একটি মামলা রজু হয়েছে।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোখলেছু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার যুবককে আদালতের মাধ্যমে ওই যুবককে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ