• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন |

খানসামায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

খানসামা (দিনাজপুর), ০১ জুন।। দিনাজপুরের খানসামায় বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। তিনি উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের হাজীপাড়ার মৃত কছিমদ্দিনের ছেলে ফজলুল হক (৬০)।

সোমবার বিকেল সাড়ে ৩ টায় মাঠে কাজ শেষে বাড়ির বাইরে টিউবওয়েলে গোসল করতে গেলে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে তিনি মারা যান।

খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হক সাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতের পরিবার ও প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি জানান, ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক ফজলুল হক বাইরে কাজ শেষে বাড়িতে গোসল করতে গেলে বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাড়ির লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ