কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ।। নদীতে ডুবে মারা গেছে ঢাকা তেজগাঁও কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আব্দুর রাজ্জাক লিমন(২১)।
বুধবার (০৩ জুন) দুপুরে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মুশরত পানিয়াল পুকুর এলাকার চারালকাটা নদীতে গোসল করতে নেমে মারা যায় সে। সেখানকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য বাবুল হোসেনের ছেলে লিমন।
নিতাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক জানান, দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। পরে ঘন্টাব্যাপী খোঁজাখুজি শেষে নদী থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।