• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

চিরিরবন্দরে আত্রাই নদীতে ডুবে একজনের মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের চিরিরবন্দরে নদীতে জাল ফেলে মাছ ধরার সময় পানিতে ডুবে পুতুল মাষ্টার (৪০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৬ টায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে উপজেলার মোহনপুর রাবারড্রাম ব্রীজের নিচে আত্রাই নদীতে। নিহত পুতুল মাষ্টার উপজেলার পুন্ট্রি ইউনিয়নের মোহনপুর গ্রামের আবু বক্কর সিদ্দীকের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, আত্রাই নদীতে মোহনপুর রাবারড্রাম ব্রীজের নিচে ভোর ৪ টায় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নদীর ঘূর্ণিপাকে জাল ফেললে পানির স্রোতে জাল টেনে নিয়ে গেলে সে জালের সাথেই পানিতে তলিয়ে যায়। পরে সকাল ৬ টার দিকে তার মৃতদেহ পানিতে ভাসলে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে পরিবারকে খবর দেয়।

এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ সুব্রত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ