• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

বাংলাদেশ থেকে করোনার ওষুধ নিচ্ছে ভারতও

সিসি ডেস্ক, ১২ জুন ।। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে রেমডিসিভির নিচ্ছে পাশ্ববর্তী দেশ ভারত। এর আগে পাকিস্তানও বাংলাদেশ থেকে এই ওষুধ নিয়েছে।

ভারতে করোনাভাইরাসের হটস্পটে পরিণত হওয়া মহারাষ্ট্র প্রদেশ কর্তৃপক্ষ এ ওষুধ নিচ্ছে বলে শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি গিলিয়াড সায়েন্স ইনকর্পোরেটের অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির। ভারতের যে প্রতিষ্ঠানের এই ওষুধ প্রস্তত ও বিপণন করার অনুমতি রয়েছে; তারা সম্প্রতি এই ওষুধ প্রস্তুত করা থেকে বিরত রয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ভারতীয় কোম্পানি এই ওষুধ প্রস্তুত না করায়, বাংলাদেশ থেকে রেমডিসিভির আমদানি করছে ভারত। ১৮টি মেডিকেল কলেজকে এই ওষুধ সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে ট্রায়াল দিয়ে পরে এ ব্যাপারে আরও পদক্ষেপ গ্রহণ করা হবে।

এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের জন্য পাকিস্তানে বাংলাদেশি প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওষুধ পাঠানোর খবর জানা যায়।

বেক্সিমকোর একজন মুখপাত্র তখন জানান, ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের অনুরোধে ওষুধগুলো পাঠানো হয়েছে।

করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে জরুরি প্রয়োজনে প্রয়োগের জন্য রেমডিসিভির নামে এই ওষুধের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্লিনিক্যাল ট্রায়ালে পাওয়া তথ্য দেখে পরিস্কার বোঝা যাচ্ছে, করোনা থেকে দ্রুত সেরে ওঠার ক্ষেত্রে রেমডিসিভি কার্যকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ