• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডিমলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় ১০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার রাতে (১৭জুন) গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দইখাওয়া ভুটিয়া মঙ্গল এলাকার ইউসুফ আলীর ছেলে আরিফুল ইসলাম আরিফ(২২) ও হামিজ উদ্দিনের ছেলে আব্দুল জলিল (২৪)।
গোয়েন্দা পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম এর নির্দেশনায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়।
ডিবি ওসি আজমিরুজ্জামান বলেন, গ্রেফতার ব্যক্তিরা ইয়াবা বিক্রির জন্য সেখানে অবস্থান করছিলো। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে ডিমলা থানায় একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
মাদক মুক্ত নীলফামারী গড়তে পুলিশ সুপারের অঙ্গিকার বাস্তবায়নে সকলের সহযোগীতা এবং তথ্য প্রদানের অনুরোধ জানিয়েছেন ডিবি পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ