• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরের ঘোড়াঘাটে সোনালী ব্যাংক লকডাউন

ঘোড়াঘাট (দিনাজপুর) ।। ব্যাংক কর্মচারি করোনা আক্রান্ত হওয়ায় দিনাজপুরের ঘোড়াঘাটে সোনালী ব্যাংককে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম সোমবার বিকালে সোনালী ব্যাংকের ওসমানপুর শাখাটি লকডাউন ঘোষণা করেন। ব্যাংকের ম্যানেজার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদা খানম বলেন, ব্যাংকের শাখাটি আগামী ২৫ জুন পর্যন্ত লকডাউন থাকবে। এ সময়ে বন্ধ থাকবে ব্যাংকের সব কার্যক্রম। বন্ধ থাকাকালে ব্যাংকের পার্শ্ববর্তী অন্য শাখায় গ্রাহকদের লেনদেন করতে বলা হয়েছে।

ব্যাংক ম্যানেজার মিজানুর রহমান বলেন, করোনা ভাইরাসের উপসর্গ থাকা ব্যাংকের অন্য দুই কর্মকর্তাসহ ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে লকডাউন তুলে নেয়া হবে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ব্যাংকের এই শাখাটি লকডাউনের আওতায় থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ