• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পঞ্চগড়, ১ জুলাই ।। পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সৌরভ হোসেন (৩) ও রাহাত হোসেন (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলার বোদা উপজেলার বেংহাড়ি বনগ্রাম ইউনিয়নের সোনাচান্দি গ্রামে এই ঘটনা ঘটে। একই গ্রামের আলাদা আলাদা পুকুরে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়। সৌরভ ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং রাহাত রুবেল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, শিশু দুটি নিজ নিজ বাড়ির পাশেই খেলছিল। কিছুক্ষণ পর সৌরভকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে মৃত অবস্থায় সৌরভের মরদেহ উদ্ধার করে তারা।

সবাই যখন সৌরভের মরদেহ উদ্ধার করতে ব্যস্ত ঠিক সেই সময় খবর আসে রাহাতকেও পাওয়া যাচ্ছে না। পরে তার বাড়ির পাশের পুকুরে খোঁজ করে তারও মরদেহ উদ্ধার করা হয়। ওই দুই শিশুর বাবা-মা বাইরে কাজ করতেন। সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পরিবারের লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ