• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন |
শিরোনাম :

ঢাকা-সিলেট মহাসড়ক ৪ দিন বন্ধ

সিসি ডেস্ক ।। শেরপুর ও কাগজপুর সেতু মেরামতের জন্য সিলেট-ঢাকা মহাসড়ক আগামী ৭ জুলাই পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে।

শুক্রবার ৬টা থেকে মহাসড়কটি বন্ধ করে দেয়া হয়। একইসাথে বিকল্প সড়ক ব্যবহারের জন্য সড়ক ও জনপদ সিলেট বিভাগ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন সড়ক ও জনপদ সিলেট সিলেট বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া।

রিতেশ বড়ুয়া জানান, শুক্রবার ভোর ৬টা থেকে আগামী ৭ জুলাই ভোর ৬টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের ১৯২তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাবের মেরামত কাজ হবে। চেষ্টা করা হবে আরও আগেই মেরামত কাজ শেষ করার। মেরামত কাজ চলাকালীন সেতু দু’টির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

এ সময় বিকল্প হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহার অনুরোধ জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ