সিসি ডেস্ক, ০৬ জুলাই ।। অসংখ্য গান গেয়ে যিনি মানুষকে আবেগে ভাসিয়েছিলেন, ক্যান্সারের করাল গ্রাসে সেই এন্ড্রু কিশোরের জীবনের শেষ দিনগুলো ছিল কষ্ট মাখা। ৬৪ বছর বয়সেই সোমবার পৃথিবীকে চিরবিদায় জানালেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বড় বোনের ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কিংবদন্তী এই গায়কের মৃত্যুতে দেশের সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ রাখা হয়েছে রাজশাহীর একটি হাসপাতালের হিমঘরে। আগামীকাল সব আনুষ্ঠানিকতা শেষে তাকে তার মায়ের পাশে সমাহিত করা হবে। মারা যাওয়া আগে তিনি বলে যান তাকে যেন মায়ের পাশেই সমাহিত করা হয়। আর তার শেষ এই ইচ্ছে পূরণ হচ্ছে।
এন্ড্রু কিশোরের বোনের জামাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে তাঁর মরদেহ রাজশাহীর একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মৃত্যুর আগে এন্ড্রু কিশোর নিজেই বলে গেছেন তাকে যেন মায়ের পাশেই সমাহিত করা হয়। সেই ইচ্ছাই মায়ের পাশেই তাকে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে কখন সমাহিত করা হবে এটা ঠিক করা হয়নি।