• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বান্দরবানে সন্ত্রাসীদের দুপক্ষে গোলাগুলি, নিহত ৪

সিসি ডেস্ক, ০৭ জুলাই ।। বান্দরবান সদর উপজেলার বাগমারা এলাকায় সন্ত্রাসী দলের দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। হতাহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে চারজন মারা যান। আহত হন তিনজন।

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার বিবিসিকে জানিয়েছেন, সকাল সাতটার দিকে ওই সংঘর্ষের খবর পেয়েছেন তারা। “হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। এখন সেখানে সেনাবাহিনীর কর্মকর্তারা রয়েছেন, এবং পুলিশ ফোর্সও সেখানে রওনা দিয়েছে।”

কিন্তু দুই গ্রুপ কারা সেটি নিশ্চিত করে বলতে পারেননি পুলিশ সুপার জেরিন আখতার।

বাগমারা নামক ওই জায়গাটি বান্দরবান শহর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে অবস্থিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ