নীলফামারী প্রতিনিধি। নীলফামারীতে ইয়াবা ও গাঁজাসহ বিলকিস বেগম(৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের খলিশাপঁচা গাইবান্ধা পাড়া থেকে তাকে আটক করা হয়।
বিলকিস একই এলাকার আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।
নীলফামারী থানার উপ-পরিদর্শক(এসআই) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫পিচ ইয়াবা ও ৩৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে।
বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয় বলে জানান এসআই সাইফুল।