• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সাংসদ ইসরাফিল আলম লাইফ সাপোর্টে

সিসি নিউজ ।। নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তীব্র শ্বাসকষ্টে ভুগছেন তিনি।

সুলতানা পারভীন বলেন, বেশকিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন সংসদ সদস্য ইস্রাফিল আলম। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে করোনা নেগেটিভ রিপোর্ট আসে তার। তবে শারীরিক অসুস্থতা বাড়ায় গত ৬ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা শেষ কিছুটা সুস্থ হয়ে গত ১২ তারিখে বাসায় নিয়ে আসা হয়। বাসায় আনার পরে ১৭ জুলাই তার কাশির সঙ্গে রক্ত আসে। ওইদিনে আমরা তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করাই। চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২৪ জুলাই রাত ১১ টায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় উনার শ্বাসকষ্ট হচ্ছে ভেন্টিলেশনে রাখতে হবে। শনিবার থেকে উনি ভেল্টিনেশনে আছেন।
তিনি আরও জানান, বর্তমানে এমপি ইসরাফিল আলমের অবস্থা সংকটাপন্ন। তার জন্য নওগাঁর সংসদীয় আসনের মানুষসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সুলতানা পারভীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ