• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

খানসামায় ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচী

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষের আহ্বান,৩টি করে গাছ লাগান’ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় তিন শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করেছে উপজেলা ছাত্রলীগ।

সোমবার (২৭জুলাই) সকালে পাকেরহাট কারিগরি কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন আংগারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক লিটন রহমান লিটু, ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাওফিক আহম্মেদ,খামারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সবুজ, ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন,আংগারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক উজ্জ্বল,চন্দ্রদ্বীপ,ছাত্রলীগ নেতা জাহিদ হাওলাদার,পাকেরহাট সরকারী কলেজ ছাত্রলীগ নেতা রিয়াদ,সাগর,বিজয় শংকর ও পাকেরহাট কারিগরী কলেজ ছাত্রলীগ নেতা রাশেদ,মাসুদ প্রমূখ।

বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন শেষে ৬টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধান সম্পাদকের মাঝে গাছের চারা বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ