• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে শয়ন কক্ষ থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে শয়ন কক্ষ থেকে রানী আক্তার (২৩) নামে এক গৃহবধু মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রানী আক্তার উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের প্রামানিক পাড়ার মেডিকেল রিপ্রেনজেটিভ মঈন উদ্দিনের স্ত্রী। আজ শনিবার (০৮ আগষ্ট) সকালে নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, নিঃসন্তান ওই গৃহবধুর স্বামী মঈন উদ্দিন চাকুরীর কারনে কুমিল্লায় অবস্থান করেন। সকালে শ্বাশুড়ীর হাতে নিজের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে শারীরিক অসুস্থ্যতার কথা বলে ঘরে ঢুকে। পরে সকালের খাবারের জন্য ডাকতে গেলে ঘরের দরজা বন্ধ পায় পরিবারের লোকজন। সেসময় তাঁর কোন সাড়া শব্দ না পাওয়ায় পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে রানী আক্তারের ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (দায়িত্বরত) আতাউর রহমান সিসি নিউজকে জানান, মৃত্যুর সঠিক কারন উদঘাটনে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ