• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :

সারাদেশে করোনায় মারা গেছেন ৭২ চিকিৎসক

সিসি ডেস্ক, ২৩ আগষ্ট ।। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭২ জন চিকিৎসক মারা গেছেন। আর করোনার লক্ষণ-উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন।

শনিবার ( ২২ আগস্ট) বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন ( বিএমএ) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।
বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল প্রথম দেশে মৃত্যুবরণ করেন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ। তারপর থেকে একে একে মারা গেছেন আরও ৭২ চিকিৎসক।

সর্বশেষ গত ২০ আগস্ট রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ডা. এ বি এম সিদ্দিকুল ইসলাম। আর করোনার লক্ষণ উপসর্গ নিয়ে মারা গেছেন আরও সাত জন চিকিৎসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ