• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

নীলফামারীতে পাট কল রক্ষা ও পূর্ণবাসনের দাবীতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি।। পাটকল রক্ষা, পাটচাষী বাঁচাতে ও বন্যাত্তোর কৃষি পূর্নবাসনসহ কৃষক ক্ষেতমজুরদের বাঁচাতে ১৫দফা বাস্তবায়নে মানববন্ধন হয়েছে নীলফামারীতে।
জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেত মজুর ইউনিয়ন নীলফামারী জেলা কমিটির যৌথ আয়োজনে এই কর্মসুচী পালন করা হয়।
পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর জেলা প্রশাসক মাধ্যম স্মারকলিপি প্রদান করা হয়।
সোমবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী এই কর্মসুচীতে আয়োজন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য দেন জেলা ওয়াকার্স পার্টির সভাপতি তপন কুমার রায়, জাতীয় কৃষক সমিতি জেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব অধিকারী, সদর উপজেলা ওয়াকার্স পার্টির সভাপতি ভক্তি রঞ্জন রায় ও সদর উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন নেতারা।
বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য ও জেলা ওয়াকার্স পাটির সভাপতি তপন কুমার রায় বলেন, পাটের ন্যায্যমুল্য নিশ্চিত করা, রাষ্ট্রায়ত্ব পাটশিল্প পুনরায় চালু করা, দুর্যোগে ক্ষতিগ্রস্থদের ছয় মাসের খাদ্য সহায়তা প্রদান, বন্যা কবলিত এলাকায় কৃষকের সব ধরণের কৃষিঋণ, এনজিও ঋণ মওকুফসহ ১৫দফা দাবী বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ