• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ঢাকা-টোকিওর মধ্যে চুক্তি স্বাক্ষর

সিসি ডেস্ক, ২৮ আগষ্ট ।। প্রাথমিক শিক্ষার উন্নয়নে বৃহস্পতিবার ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির জন্য জাপানি অনুদান সহায়তা (পিইডিপি৪)’ শীর্ষক নোট বিনিময় ও প্রায় ৫ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান।

বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি হায়াকাওয়া ইউহো স্ব স্ব সরকারের প্রতিনিধিত্বকারী হিসেবে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

ঢাকায় অবস্থিত জাপানি দূতাবাস বলছে, পিইডিপি বাংলাদেশের প্রাথমিক শিক্ষার জন্য এক অনন্য জাতীয় উন্নয়ন কৌশল।

২০১১ সাল থেকে জাপান সেক্টর ওয়াইড অ্যাপ্রোচ (এসডব্লিউপি)- এর অধীনে অন্যান্য উন্নয়ন অংশীদারদের সহযোগিতায় পিইডিপি প্রকল্পে সহায়তা করে আসছে। এর আগে, পিইডিপি৩-এর অধীনে বেশ কয়েকটি কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

শিক্ষার মান সম্পর্কিত বিভিন্ন অর্জনের লক্ষ্য নিয়ে ২০১৮ সালে পিইডিপি-৪ শুরু হয়। সবার জন্য প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে জোর দিয়ে সহায়তা প্রদান করে আসছে জাপান।

দূতাবাস জানায়, এক দশকেরও বেশি সময় ধরে নীতি জোরদারকরণ, পাঠ্যপুস্তক ও শিক্ষাদানের উপকরণের উন্নয়ন, স্কুল পরিচালনা এবং শিক্ষকদের প্রশিক্ষণের উন্নতির সমন্বয়ে বিভিন্ন পদ্ধতির পাশাপাশি এই আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ