• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

শাস্তি পাচ্ছে ভুল চাহিদাপত্র পাঠানো শিক্ষাপ্রতিষ্ঠান

সিসি ডেস্ক, ০১ সেপ্টেম্বর।। ত্রুটিপূর্ণ ও ভুল চাহিদাপত্র দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে গত ২১ আগস্ট স্বাক্ষরিত আদেশটি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশ করেছে মন্ত্রণালয়। ত্রুটিপূর্ণ ও ভুল চাহিদাপত্র দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে তালিকা পাঠাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়।

এর আগে, গত ২০ আগস্ট বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আগামী ৩১ আগস্ট পর্যন্ত সংশোধিত চাহিদাপত্র পাঠাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সময় বাড়িয়ে শেষ সুযোগ দেয়। ওই সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দিয়ে বলা হয়, ভুল চাহিদাপত্র পাঠালে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে।

প্রসঙ্গত, শূন্য পদ না থাকলেও শিক্ষক নিয়োগের জন্য এনটিআরসিএ- এর কাছে শিক্ষক নিয়োগের চাহিদাপত্র পাঠায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এতে শত শত শিক্ষক নিয়োগের পর এমপিও বঞ্চিত হন। এছাড়া ২০১৮ সালের জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা না মেনে আগের নীতিমালায় শিক্ষক নিয়োগের চাহিদা দেওয়া হয়। ওই চাহিদা অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়ার পর এমপিও বঞ্চিত হন নিয়োগ পাওয়া শিক্ষকরা। এছাড়া এনটিআরসিএ –এর সুপারিশের পরও অনেক প্রার্থী নিয়োগ বঞ্চিত হয়েছেন।

এসব কারণে এনটিআরসিএ সতর্ক করে শেষ সুযোগ দেয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে। আর ভুল চাহিদাপত্র পাঠানো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ