• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ট্রেনের শতভাগ টিকিট বিক্রি আজ থেকে

সিসি ডেস্ক, ১৬ সেপ্টেম্বর ।। আজ বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এর মধ্যে অর্ধেক টিকিট কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ অনলাইনে বিক্রি করা হবে।

গতকাল রেল মন্ত্রণালয়ের তথ্য বিভাগ থেকে এ তথ্য জানা যায়।

করোনা মহামারি পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে গত ৩১ মে থেকে ৫০ শতাংশ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে। এসব আসনের টিকিট করা হতো অনলাইনে। গত ১২ সেপ্টেম্বর থেকে এর অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশের অর্ধেক কাউন্টারে বিক্রি করা হচ্ছে, বাকি অর্ধেক অনলাইনে।

আজ থেকে ট্রেনের সব আসনের অর্থাৎ শত ভাগ টিকিট বিক্রি করা হবে। তবে আসনের অতিরিক্ত অর্থাৎ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে না।

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার। ৬৬ দিন পর গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন দিয়ে আবার রেল যোগাযোগ চালু হয়। পরে কয়েক দফায় আরও বেশ কিছু ট্রেন চালুর মধ্য দিয়ে প্রায় স্বাভাবিক হয়ে এসেছে ট্রেন চলাচল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ