• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :

শিক্ষানগরী সৈয়দপুরের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিসি নিউজ, ২০ সেপ্টেম্বর।। ‘মুক্তচিন্তায় বিকশিত হোক যুক্তিবাদী সমাজ’ এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের উদ্দ্যোগে আজ রবিবার ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ইন্টারন্যাশনাল স্কুলের পৃষ্ঠপোষকতায় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমিন, সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক শিউলি বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন।
ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বুর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ নিঘাত সুলতানা, দৈনিক করতোয়ার সৈয়দপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেল লুতু, শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাতা খুরশিদ জামান কাকন প্রমুখ।
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষ-বিপক্ষ নিয়ে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় বেগম রোকেয়া দল চ্যাম্পিয়ন ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্ দল রানারআপ নির্বাচিত হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের বিতার্কিক সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী রাফিকা তাসফিয়া রিফা।
প্রসঙ্গক্রমে, শিক্ষা ও জনসচেতনতার লক্ষ্যে ২০১৫ সালে যাত্রা শুরু করা অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের আয়োজনে এরইমধ্যে সৈয়দপুরে সাধারণ জ্ঞান, আবৃত্তি, চিত্রাঙ্কন, মেধা অন্বেষন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এবারই প্রথম সংগঠনটির উদ্দ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আগামীতেও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন  শিক্ষানগরী সৈয়দপুর পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ