• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :

তিস্তার পানি বিপদসীমার উপরে: পানিবন্দি সহস্রাধিক পরিবার

সিসি নিউজ ।। উজানের ঢল ও ভারী বর্ষণে বেড়েছে তিস্তার পানি। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারী জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তার অববাহিকার ১৫টি চরাঞ্চলের সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তিস্তা নদীর পানির চাপ কমাতে খুলে দেয়া হয়েছে ডালিয়া ব্যারেজের সবকটি গেট।
এদিকে দুই দিনের টানা ভারী বর্ষণে পানি বেড়েছে নীলফামারীর ছোট-বড় ২৫টি নদীর পানি। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এসব অঞ্চলের রোপা আমন ক্ষেত পানি নীচে তলিয়ে গেছে। অবিরাম বর্ষণে জনজীবনেও নেমেছে দুর্ভোগ।
গত ২৪ ঘন্টায় ডিমলা আবহাওয়া অফিস ৯৮ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ