• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

রাণীশংকৈলে ডোবা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

সিসি নিউজ, ১৫ অক্টোবর ।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামে বাড়ির পাশে ডোবা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মৃতরা হলেন-আরিজা বেগম (৩৫), আখি আক্তার (১২) ও আরাফাত হোসেন (৫)। তারা ওই এলাকার আকবর আলীর স্ত্রী ও সন্তান।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে ডোবায় মরদেহগুলো দেখে রাণীশংকৈল থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে পরে মরদেহগুলো উদ্ধার করে।

রাণীশংকৈলের ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল বলেন, আকবর আলী ঋণগ্রস্ত ছিলেন। এজন্য তাদের সংসারে মাঝে মধ্যে ঝামেলা হতো। প্রায় সময় আরিজা আকবরের বাড়িতে থাকতে চাইতেন না। মরদেহ দেখে মনে হচ্ছে, বিষ খেয়ে মারা গেছে। তবে মরদেহ ডোবায় দেখে রহস্যজনক মনে হচ্ছে।

রাণীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, আশা করি দ্রুত সময়ে প্রকৃত ঘটনা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ