• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধর্ষকদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবিতে নীলফামারীতে সিপিবির মানববন্ধন

নীলফামারী, ১৫ অক্টোবর ।। নীলফামারীতে ধর্ষণ বিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা কমিউনিস্ট পাটি (সিপিবি)। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা শহরের কালিবাড়ি মোড়ে ঘন্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। এসময় বিশেষ ট্রাইব্যুনালে ধর্ষকের বিচারকার্য সম্পাদনের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা সিপিবির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক শ্রীদাম দাস, সদস্য ম.আ. শামীম, প্রিন্স চাকলাদার, শরণী বিশ্বাস, অনন্ত পাল ও উদাস রায় প্রমুখ।

বক্তরা বলেন, “দেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর বিলম্বিত বিচার ব্যবস্থাসহ যথাযথ আইনের প্রয়োগ না হওয়ায় অপরাধীরা অনেকাংশে রেহাই পেয়ে যায়। তাই শুধু আইন করে নয়, বিশেষ ট্রইব্যুনালে এসব অপরাধীর বিচার সম্পন্ন করে আইনের প্রয়োগ করতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ