• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন |

স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেফতার ২

বিরামপুর (দিনাজপুর) ।। দিনাজপুরের বিরামপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ কাজে জড়িত থাকায় নাহিদ ও সুমন নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই স্কুল ছাত্রীকে শনিবার (১‌৭ অক্টোবর) ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, শুক্রবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। পরে রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হয়।
এজাহার সূত্রে জানা গেছে, বিরামপুরের মাহমুদপুর গ্রামের ওই স্কুল ছাত্রীকে একই এলাকার নাহিদ প্রায়ই উত্যক্ত করতো। শুক্রবার রাত ৮টার দিকে মেয়েটি বাড়িতে একা ছিল। ওই সুযোগে নাহিদ তার বন্ধুকে সঙ্গে নিয়ে মেয়েটিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে বখাটেরা পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ