• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

তথ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ক্রোড়পত্র নয়

সিসি ডেস্ক, ২০ অক্টোবর ।। ইচ্ছামতো আর ক্রোড়পত্র প্রকাশ করতে পারবে না বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, বিভাগ এবং সরকারি সংস্থাগুলো। সব ধরনের ক্রোড়পত্র প্রকাশের জন্য এখন থেকে তথ্য মন্ত্রণালয়ের অনুমতি লাগবে।

সোমবার তথ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তথ্য সচিব কামরুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি ক্রোড়পত্রগুলো এখন থেকে কেন্দ্রীয়ভাবে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই নিদের্শনা বাস্তবায়নে সব সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয়, অধিদপ্তর ও সরকারের বিভিন্ন সংস্থার ক্রোড়পত্র অনৈতিক প্রতিযোগিতার মাধ্যমে নামস্বর্বস্ব পত্রিকাগুলো ভাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এই অনৈতিক কর্মকাণ্ড বন্ধে ক্রোড়পত্রগুলো যেন তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশ করা হয়। তথ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাবে প্রধানমন্ত্রীর কার্যালয় অনুমোদন দেয়।

তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন, ২০০৬ সালের আগে সরকারের সব ক্রোড়পত্র প্রকাশিত তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ২০০৬ সাল থেকে মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থাগুলো নিজেদের ক্রোড়পত্র নিজেদের প্রকাশে অনুমতি চাওয়া হলে তা দেওয়া হয়। কিন্তু বর্তমানে এই ক্রোড়পত্র প্রকাশে অস্বচ্ছতা আসায় ফের তথ্য মন্ত্রণালয়ের হাতে ক্ষমতা চলে আসছে।

ক্রোড়পত্র প্রকাশের ক্ষেত্রে শৃঙ্খলা আনতে গত ২৮ জুলাই তথ্য সচিব কামরুন নাহারের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলো নিজেদের তত্ত্বাবধানে পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করতে পারবে না। কেন্দ্রীয়ভাবে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ