• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

সিসি ডেস্ক, ২৭ অক্টোবর ।। বরগুনার শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ঘোষণা করেছেন আদালত। ছয় জনকে ১০ বছর, চার জনের পাঁচ বছর, এক জনের তিন বছর কারাদণ্ডের রায় দিয়েছেন বিচারক। তিন জনকে খালাস দেওয়া হয়েছে। ৬৩ কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান রায় ঘোষণা করেন।

বেলা ১২টা ২৮ মিনিটে রায় পড়া শুরু করেন বিচারক। বেলা ২টা ৩৫ মিনিটে সাজা ঘোষণা করেন তিনি।

১০ বছর সাজা পেয়েছে-  মো. রাশিদুল হাসান রিশান ফরাজী (১৭), মো. রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), মো. আবু আবদুল্লাহ রায়হান (১৬), মো. ওলিউল্লাহ অলি (১৬), মো. তানভীর হোসেন (১৭), মো. নাইম (১৭)।

পাঁচ বছর সাজা হয়েছে- জয় চন্দ্র সরকার চন্দন (১৭), নাজমুল হাসান (১৪), রাকিবুল হাসান নিয়ামত (১৫),মো. সাইয়েদ মারুফ বিল্লাহ মহিবুল্লাহ’র (১৭)।তিন বছর কারাদণ্ড পেয়েছে প্রিন্স মোল্লা (১৫)। খালাস দেওয়া হয়েছে- আরিয়ান হোসেন শ্রাবণ (১৬), রাতুল সিকদার জয় (১৬),মারুফ মল্লিককে (১৭)।

এর আগে ৩০ সেপ্টেম্বর এই মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় হয়। রিফাত হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা ওরফে মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ দেওয়া হয়। বাকি চার আসামিকে খালাস দেওয়া হয়। ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার শিশু আদালত। ৭৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের পর ১৪ অক্টোবর বরগুনা শিশু আদালত রায়ের দিন ধার্য করেন। ১৪ আসামির মধ্যে সাত জন ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে কিশোর গ্যাং বন্ড বাহিনী কুপিয়ে গুরুতর জখম করে রিফাত শরীফকে।  চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকালেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ঘটনার পরদিন ২৭ জুন রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। রিফাতের ওপর হামলার ছয়দিন পর ২ জুলাই ভোর রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ