তারাগঞ্জ (রংপুর), ৩০ অক্টোবর ।। রংপুরের তারাগঞ্জ-বদরগঞ্জ সড়কে ভটভটির চাপায় একজন নিহতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে তারাঞ্জের নেংটিছেড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসি ও পুুলিশ সত্রে জানা গেছে, উল্লিখিত সময়ে উপজেলার আলমপুর গ্রাম থেকে গরু বিক্রির উদ্দেশ্যে বদরগঞ্জ হাটে নিয়ে যাওয়ার পথে নেংটিছেড়া সড়কের গাছতলায় বসেছিলেন আকালু মিয়া। চালক সে জায়গায় গাড়ি ঘোড়ানোর সময় নিয়ন্ত্র্রণ হারিয়ে গাড়িটি উল্টিয়ে আকালু মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উক্ত ব্যক্তি নিহত হন। অপরদিকে ভটভটির উপড়ে থাকা অপর দুজন ব্যক্তিকে উদ্ধার করে গুরতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ ( রমেক) হাসপাতালে ভর্তি করান।
তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, ভটভটিটি উদ্ধার করেছি ও তা আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।