• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন |

সৈয়দপুরে পিছিয়ে পড়া নারীদের তৈরি পণ্যের দু’দিনের প্রদর্শণী

সিসি নিউজ ।। ‘অর্থনৈতিক মুক্তি, নারীর টেকসই উন্নয়ন’ শ্লোগানে নীলফামারীর সৈয়দপুরে দু’দিন ব্যাপী পণ্য প্রদর্শণী শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর প্লাজা প্রাঙ্গণে এই প্রদর্শণীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাসিম আহমেদ। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরাম এর সভাপতি শিমন শিউলি।

অংশ নেয়া নান্দনিক ক্রাফট এর উদ্যোক্তা রাজিয়া সুলতানা বলেন, আমার স্টলে পাটের তৈরী পণ্য রয়েছে। এসব আমার নিজের তৈরি। শোপিচ, শিকা, স্লিপার, মানিব্যাগ, হ্যান্ড পার্স, লেডিজ ব্যাগ সহ নানা পণ্য রয়েছে এতে। সাশ্রয়ী মুল্যে এসব পাওয়া যাবে এখান থেকে।

ওমেন্স ই-কমার্স ফোরাম এর সভাপতি শিমন শিউলি বলেন, পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। যাতে তারা তাদের তৈরিকৃত পণ্য বাজারজাত করতে পারেন এবং অর্থনৈতিক ভাবে সক্ষমতা অর্জন করতে পারেন।

দু’দিনের প্রদর্শণীতে হাতের কাজ করা থ্রি পিচ, সুতার ডোর ম্যাট, হিজাব, চাঁদর, পার্স, ব্যাগ, টেবিল ম্যাট, স্লিপার, শিকা ও শিশুদের পোষাক প্রভৃতি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ