• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

ট্রেন ফেল করেছে মম

mom-1বিনোদন ডেস্ক: সারাদিন কাজ করে ক্লান্ত মম বাড়ি ফিরছিলেন কিন্তু যে ট্রেনে তার বাড়ি ফেরার কথা অল্পের জন্য সেই ট্রেনটাও মিস করেন মম। পরের ট্রেন রাতে, কিন্তু নির্দিষ্ট টাইম পার হওয়ার পরও ট্রেন আসে না। সেদিন একটি রেল স্টেশনে এমনই বিপাকে পড়েন জাকিয়া বারী মম।

তবে ঘটনাটি কিন্তু বাস্তব নয়, এটি একটি টেলিছবির গল্প। সম্প্রতি ‘পদ্মবিবির পালা’ নামে একটি টেলিছবিতে অভিনয় করেছেন মম। এতে মমকে পদ্মবিবির চরিত্রে দেখা যাবে।

নাটকে দেখা যাবে, পরবর্তী ট্রেন আসতে দেরি করে, ওদিকে রাত বাড়ে, পদ্মর টেনশনও বাড়ে। এরই মাঝে খেপাটে স্টেশন মাষ্টার, স্থানীয় বখাটে যুবক, কর্তব্যজ্ঞানহীন পুলিশ, আধুনিক কবি এবং স্ত্রী হারানোর শোকে কাতর ব্যক্তিসহ নানা ধরনের মানুষের সাথে পরিচয় হয় তার। শেষ রাতে ট্রেন আসে। পদ্ম যখন তার গন্তব্যে পৌঁছায় তখন তার কাছে মনে হয় সবারই কিছু সামাজিক দুঃখ আছে। তারও আছে। তবে সেটা অন্যরকম।

বারবার পদ্মের চোখ ভিজে উঠে- এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘পদ্ম বিবির পালা’। তানভীর আমানের রচনায় এটি পরিচালনা করেছেন অলি আহমেদ।

এতে অভিনয় করেছেন, জাকিয়া বারী মম, ইরেশ জাকের, ডা: এজাজ, মুনিরা মিঠু, আরফান, শাহেদ আলী, কচি খন্দকার, এস এম মহসীন, রিফাত চৌধুরী প্রমূখ। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে টেলিফিল্মটি প্রচারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ