
অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম।। কুড়িগ্রাম জেলার আসন্ন ৩টি পৌরসভা নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে নিয়োজিত সাংবাদিকদের যাচাই বাছাইয়ের লক্ষে আজ ২৭ ডিসেম্বর’২০২০ইং বেলা ১২টায় জেলা নির্বাচন অফিসের কনফারেন্স কক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম রাকিবকে আহবায়ক এবং জেলা তথ্য অফিসার মোঃ শাহাজাহান আলীকে সদস্য সচিব করে জেলার ৫টি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে গঠিত কমিটির এক জরুরী সভায় ২০টিরও অধিক আবেদন পত্র বাতিল করা হয়।
বাতিলের মধ্যে একই পত্রিকার একাধিক সদস্য,অনলাইন পত্রিকা এবং অনলাইন টেলিভিশনের সাংবাদিকগন রয়েছেন।
বাংলাদেশ নির্বাচন কমিশনের দেয়া পরিপত্র ও নীতিমালা অনুযায়ী এ যাচাই-বাছাইয়ের কার্যক্রম সুসম্পন্ন করা হয়। অনুষ্ঠিত সভা ও যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনায় অংশ নেন কমিটির সদস্য জেলা প্রেসক্লাব, কুড়িগ্রামের সভাপতি রেজাউল করিম (অনিরুদ্ধ রেজা), ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমানুর রহমান খোকন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোল্লা হারুন উর রশীদ।