সাপাহার (নওগাঁ) প্রতিনিধি ।। নওগাঁর সাপাহারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, পাতাড়ী ইউপি চেয়ারম্যান মুকুল মিয়া,আওয়ামী লীগ সাধারণ-সম্পাদক জাহাঙ্গীর আলম,স্থানীয় সাংবাদিকবৃন্দসহ প্রমুখ। জানা যায়,মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় উপজেলার বলদিয়াঘাটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুনে পুড়ে যায় কয়েকটি বাড়ি-ঘর সহ আসবাবপত্র। এতে করে ক্ষতিগ্রস্ত হয় ঐ গ্রামের এন্তাজুল, আকতারুল, জাকারিয়া, আজাহার আলী ও জিয়াউর রহমানের ৫ টি পরিবার। উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা হিসেবে ৫০ কেজি চাল ও বস্ত্র সহায়তা হিসেবে ২ টি করে কম্বল দেওয়া হয়।