• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন |

সৈয়দপুরে জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিসি নিউজ ।। জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে আজ শুক্রবার সন্ধ্যায় শহরে র‌্যালী বের করে। র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে কেক কেটে এবং আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।

জাতীয় পার্টির সৈয়দপুর পৌর কমিটির আহবায়ক আলহাজ্ব জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক ও পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দিপু,পৌর শাখার সদস্য সচিব আলতাব হোসেন, জাতীয় যুব সংহতির জেলা শাখার সভাপতি রওশন মাহানামা, জাতীয় ছাত্র সমাজ পৌর কমিটির আহ্বায়ক মোহাম্মদ রফি খান, জাতীয় যুবসংহতির পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক রমজান আলী বসুনিয়া প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক শফিউল আলম সুজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ