নীলফামারী প্রতিনিধি: পুলিশের বাধা উপেক্ষা করে নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে পৌর ছাত্রদল। বুধবার সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল বের হলে দলীয় কার্যালয়ের সামনে পুলিশ বাধা দেয়। বাধা অতিক্রম করে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে দরীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। এসময় পৌর ছাত্রদলের সভাপতি মারূফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আজম, যুগ্ন আহবায়ক আব্দুস সালাম বাবলা, এনামুল হক এনাম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আরমান হোসেন প্রমুখ।