• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |

সাংবাদিকতার মানোন্নয়নে ভূমিকা রাখবে চিলমারী সাংবাদিক ফোরাম

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) ।।  বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চিলমারী সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। শুক্রবার বিকেলে ফোরামের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক সাওরাত হোসেন সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন চিলমারী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা দৈনিক স্বদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক কবি ও কথাসাহিত্যিক গীতিকার এম উমর ফারুক। তিনি বলেন, সাংবাদিকতার মান উন্নয়ন ও সমাজের মানবিক কাজে অংশগ্রহণের তাগিদ থেকে গঠণ করা হয়েছে চিলমারী সাংবাদিক ফোরাম। কালে-কালে আর সময়ের ভাঁজে ভাঁজে বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে এ সংগঠণ এগিয়ে চলেছে। তিনি বলেন, সাংবাদিতার মান উন্নয়ন ও সমাজ বির্নিমানে সংগঠনের বিকল্প নেই। সংগঠনের পতাকাতলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে যেকোন উদ্যোগ সফল হবে। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিক ফোরামকে এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, আঞ্জুমান আরা, বুলেট, মাহমুদুল, ফয়সাল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ