• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী আর নেই

সিসি নিউজ ।। সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ কাশিরাম বেলপুকুর ইউনিয়ন শাখার সভাপতি এনামুল হক চৌধুরী আর নেই।

তিনি মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তিনি দীর্ঘ দিন থেকে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র,  ১ কন্যা সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ বুধবার বেলা ২টা ৩০ মি. ইউনিয়নের পাকাধরা গ্রামে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদন জ্ঞাপন করেছেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মোজাম্মেল হক, আওয়ামীলীগ নেতা অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন, প্রকৌশলী রাশেদুজ্জামান রাশেদ, আসন্ন সৈয়দপুর পৌরসভার মেয়র প্রার্থী রাফিকা আকতার জাহান (বেবি), উপজেলা যুবলীগের আহবায়ক দিলনেওয়াজ খান, যুগ্ন আহবায়ক আসাদুল ইসলাম আসাদ ও মোস্তফা ফিরোজ, খাতা মধুপুর ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু, কামারপুকুর ইউপির সাবেক চেয়ারম্যান জিকো আহমেদ ও সাংবাদিক জসিম উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ