• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপির ১৭৮ নেতাকর্মীর আগাম জামিন

সিসি ডেস্ক ।। রাজধানীর কয়েকটি স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনায় হওয়া পৃথক মামলায় বিএনপির ১৭৮  নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন আবেদন শুনানি নিয়ে আজ বুধবার (৬ জানুয়ারি) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আগাম জামিন মঞ্জুর করেন।

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে গত ১২ নভেম্বর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ১১টি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওইদিন নয়াপল্টন ও প্রেসক্লাব এলাকায় বিএনপির মিছিলের পরই এসব ঘটনা ঘটে বলে দাবি ছিল পুলিশের।

গত ১৬ নভেম্বর বিএনপির আইন সম্পাদক কায়সার কামালের দেওয়া তথ্যমতে, বাসে আগুন দেওয়ার ঘটনায়  ১৪টি মামলায় বিএনপির ১৪০ জন নেতাকর্মী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। এর ধারাবাহিকতায় পৃথক জামিন আবেদনগুলো হাইকোর্টে শুনানির জন্য ওঠে। বিএনপির নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন চান। ওইদিনই আগাম জামিন পেয়েছিলেন শতাধিক নেতাকর্মী। ছবি: সংগৃহিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ