
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের খানসামায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ স্থানীয় সরকার নির্বাচনে “আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (৭জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে খানসামা পিস ফেসিলিটেটর গ্রুপের আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় মতবিনিময় সভাটি হয়।
পিস ফেসিলিটেটর গ্রুপের রংপুর বিভাগীয় সমন্বয়কারী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন ওসি শেখ কামাল হোসেন,সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ,পিস ফেসিলিটেটর রংপুর বিভাগীয় কো-অর্ডিনেটর রাজেশ দে,খানসামা পিস ফেসিলিটেটর গ্রুপের কো-অর্ডিনেটর নুরুল হক ও পিস ফেসিলিটেটর গ্রুপের সদস্যবৃন্দ।