খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ সেবা সংঘের উদ্যোগে শীতবস্ত্র করা হয়েছে।
শুক্রবার (৮ জানুয়ারী) বিকেলে পাকেরহাটস্থ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে শতাধিক অসহায়-গরীবদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজ ফারাজুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম এবং সদস্য নুপুর নাহার তাজ ও এস এম রকি, ইউপি সদস্য রশিদুল ইসলাম শাহ, মানব কল্যাণ সেবা সংঘের উপদেষ্টা হাসান আলী মাস্টার ও সভাপতি জসিম জিহাদ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম রাকিব, মহিলা বিষয়ক সম্পাদক রেবেকো সুলতানা, প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আশরাফুল আলম গোলাপ সহ সদস্যবৃন্দ।