• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের কম্বল ও মাস্ক বিতরণ

সিসি নিউজ ।। লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও শীতার্ত আড়াই শ’ মানুষের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) বিকেলে শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চত্বরে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল ও মাস্কগুলো তুলে দেন। এ সময় লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়াটার) সাংবাদিক লায়ন আমিনুল হক, সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল ও প্রধান শিক্ষক লায়ন মো. আব্দুল লতিফ, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সাধারণ সম্পাদক লায়ন জাবেদ আলী শেখ টিটু, সহকারি অধ্যাপক লায়ন ফারুক আহমেদ, লায়ন রেজাউল হক, লায়ন মো. আতাহার হোসেন বাদশাসহ লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার অন্যান্য সদস্য ও ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ