• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন |
শিরোনাম :

চিলমারীতে গোলাম হাবীবের শীতবস্ত্র বিতরণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।। কুড়িগ্রামের চিলমারীতে শীতের ঠান্ডা হাওয়ায় জনজীবন একদিকে কাহিল হয়ে পড়েছে, অপর দিকে অসহায় গরীব দুঃস্থ মানুষেরা । শীত নিবারনের জন্য বিভিন্ন  ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে নিন্ম আয়ের মানুষেরা। শীর্তাত সেই অসহায় মানুষের পাশে সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা বা ব্যাক্তি কাজ করে যাচ্ছেন। সেই সাথে বরাবরের মতো এবারেও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সাপ্তাহিক সহযোগী পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাবেক সংসদ সদস্য গোলাম হাবিব। পাশে দাড়ালেন শীর্তাত মানুষের। সাবেক সংসদ সদস্য গোলাম হাবিবের পক্ষ থেকে একদল সেচ্ছাসেবক পাত্রখাতা, সবুজ পাড়া, ঠগেরহাট, বুরুজের পাড়, ভরটপাড়া, খড়খড়িয়াসহ বিভিন্ন এলাকার শীর্তাত মানুষের বাড়িতে কম্বল পৌঁছে দেন। এর আগে বৃহস্পতিবার সাপ্তাহিক সহযোগী পত্রিকা অফিস কার্যালয়ে দুঃস্থদের মাঝে কম্বল বিতরনের উদ্বোধন করেন পত্রিকার স্টাফ বৃন্দ। এসময় মোবাইল ফোনে যুক্ত হয়ে সকলের পাশে ছিলেন এবং থাকবেন বলে জানান পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাবেক এমপি গোলাম হাবিব। এদিকে কম্বল পেয়ে, বয়স্ক প্রতিবন্ধী তছিরন বেওয়া বলেন, কম্বল ডা পায়া মোর খুব ভাল হল, যাই কম্বল দিচেন আল্লাহ তাক ভাল থুক বলে দোয়া করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ